আকস্মিক হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরাইলি সেনাপ্রধানের
ইসরাইলের সীমান্তে যেকোনো সময় আকস্মিক হামলার মোকাবিলায় সব পর্যায়ে উচ্চ ও স্থায়ী সতর্কাবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার প্রধান শিক্ষা এটাই বলে মনে করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।