কারাগারে এপস্টেইনের সুইসাইড নোট; সাত বছর ধরে গোপন রাখার পর প্রকাশের আবেদন
বিতর্কিত মার্কিন অর্থদাতা ও সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের হাতে লেখা একটি ‘সুইসাইড নোট’ বা আত্মহত্যার চিরকুট দীর্ঘ সাত বছর ধরে গোপনে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ২০১৯ সালের আগস্টে কারাগারে এপস্টাইনের মৃত্যুর ঠিক আগে এই চিরকুটটি লেখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।