
অন্তর্বর্তী প্রশাসনের কড়া নিরাপত্তা; তবু নেপালে সুষ্ঠু ভোট নিয়ে উদ্বেগ
অন্তর্বর্তী প্রশাসনই মনে করছে, জেন-জি বিক্ষোভের পর ৫ মার্চ নেপালের আসন্ন সাধারণ নির্বাচন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রায় ১১ হাজার ভোটকেন্দ্রের মধ্যে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ। এজন্য মোতায়েন করা হয়েছে ৭৯ হাজারের বেশি সেনা সদস্য। তবু ভোটারদের মধ্যে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে।

অন্তর্বর্তী সরকারে হতাশ নেপালের জেন-জি; নির্বাচনে নতুন মুখের প্রত্যাশা
নেপালের শাসনব্যবস্থায় নতুন মুখ দেখতে চায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে হতাশ তরুণ প্রজন্ম। সুশীলা কার্কির ক্যাবিনেটের অনেক মন্ত্রীর পদত্যাগ আরও ইঙ্গিত করে জেন-জিদের আশা-আকাঙ্ক্ষা এবারের নির্বাচনে টার্নিং পয়েন্ট হতে পারে। পর্যবেক্ষকদের জরিপ বলছে, অভ্যুত্থান পরবর্তী নেপালের সাধারণ নির্বাচনে প্রবীণ বনাম তরুণ দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই।

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন ড. ইউনূসের
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।’

নেপালের নতুন প্রধানমন্ত্রী; কে এই সুশীলা কার্কি?
নেপালের অশান্ত রাজনৈতিক অঙ্গণে শুরু হয়েছে নতুন অধ্যায়। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এখন দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। জেন-জি শিক্ষার্থীদের প্রস্তাবে সায় দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেপালের শাসনভার গ্রহণ করেছেন তিনি। কে এই সুশীলা কার্কি?

দায়িত্ব নিয়েই নির্বাচনের ঘোষণা নেপালের নতুন প্রধানমন্ত্রীর
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৭৩ বছর বয়সী কার্কি। দায়িত্ব নিয়েই আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজ (শুক্রবার, ১ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। আজ রাতে স্থানীয় সময় ৯টায় তিনি শপথ নেবেন বলে জানা গেছে।