
‘কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে’
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচার প্রচারণার কোনো সুযোগ নেই। সরকারি কর্মচারীরা অবগত ও সচেতনতা বাড়াতে পারবে। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ব্যাপারে কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না।

মব সৃষ্টি করার এখতিয়ার কারো নাই: জামায়াত আমির
কেউ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারে, তবে কারো মব সৃষ্টি করার এখতিয়ার নাই বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৫ আসনে জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

‘বর্তমান ইসির অধীনে নির্বাচনে অংশ নেয়ার বিষয় পুনর্বিবেচনা করবে এনসিপি’
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে আগামী নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি এনসিপি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (রোববার, ১৮ জানুয়ারি) রাতে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র ফরিদপুর বাস টার্মিনাল
বাস চলাচল বন্ধ
মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের (১০৫৫) নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলায় রণক্ষেত্রে রূপ নিয়েছে ফরিদপুর জেলা বাস টার্মিনাল। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকরা উত্তেজিত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছে। শ্রমিকদের দাবি, বৈধভাবে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

‘দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়াই এখন সকলের প্রত্যাশা’
দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়াই এখন সকলের প্রত্যাশা বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তরাঁয় বিগত আমলে গুম খুন হওয়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিএনপির এক ইফতার মাহফিলে অনলাইন যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

মাতৃভাষা দিবসে বিএনপি, জাতীয় নাগরিক কমিটি ও রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময়, বিএনপি নেতা রিজভী বলেন, একুশের চেতনায় ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন। অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

'যে নির্বাচনে পেশি শক্তি-কালো টাকার খেলা চলবে না, এমন নির্বাচন চাই'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে, কিন্তু যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মত নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, 'যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।'

হালনাগাদে বাদ ১৬ লাখ মৃত ভোটার, কমবে কারচুপি: ইসি আনোয়ারুল
বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ করায় ভোটার তালিকা করায় ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। ফলে কারচুপির সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লা ও টাঙ্গাইলে বিএনপির মহাসমাবেশ
রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা ও টাঙ্গাইলে মহাসমাবেশ করেছে বিএনপি। বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্মের বিচারের দাবি জানান নেতাকর্মীরা। এছাড়া, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা।

‘সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশ দেখতে চায় জনগণ’
সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন না হলে জনগণের মাঝে আতঙ্ক তৈরি হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

'নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশে কোনো সমস্যার সমাধানই হবে না'
নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশে কোনো সমস্যার সমাধানই হবে না। যতই সংস্কারের কথা বলি না কেন, জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা লাগবেই। বিএনপি সবসময় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। ৩১ দফা নিয়ে জনসম্পৃক্ততা তৈরি করায় বিএনপির লক্ষ্য। কেউ যদি সেই লক্ষ্য ভ্রষ্ট করতে চাই তাহলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। চুয়াডাঙ্গায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।