
সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। ৩ জন নাটোরের। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।

হজ ছাড়া সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, ভ্রমণে গুণতে হবে জরিমানা
বৈধ হজযাত্রীদের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিতে আরও একধাপ এগিয়ে যাওয়ার পথে হাঁটছে সৌদি আরব। এ আওতায় আগামী ২৯ এপ্রিল থেকে মক্কা-মদিনা ও আরাফাহ ময়দানসহ হজ-কেন্দ্রিক এলাকাগুলোয় ঠাঁই হবে না ওমরাহ, ব্যবসা, অন্যান্য ভিসাধারীদের। এছাড়া হজ অনুমোদন ছাড়া এসব স্থানে অবস্থান করলেই গুণতে হবে জরিমানা।

ঢাকা-জেদ্দা রুটে ইউএস-বাংলার টিকিট বিক্রি শুরু
আগামী ১ আগস্ট থেকে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালিত হবে।

গৃহকর্মী নিয়োগে খরচ কমালো সৌদি আরব
বাংলাদেশিদের খরচ কমলো ৩৩৩ ডলার