হত্যা মামলা
নওগাঁয় গৃহবধূ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

নওগাঁয় গৃহবধূ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

নওগাঁয় কহিনুর বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে সোহেল রানা ওরফে হানিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মৌলভীবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫

মৌলভীবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, খালাস ৫

মৌলভীবাজারে আলোচিত কলেজ শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) আসামিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী-শাশুড়ির যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী-শাশুড়ির যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী সুমি (গিরিনা) হত্যা মামলায় স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বাজিতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাজিতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়!

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়!

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক আর ই-মেইলের ডিজিটাল জট খুলে তদন্তকারীরা আবিষ্কার করেছেন এক নতুন সমীকরণ। এতে আলোচিত এই হত্যা মামলার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে। ফেসবুকের কাছ থেকে কিছু আইপি অ্যাড্রেস আর ডিলিট করা মেসেজের তথ্য পেলেই পরিষ্কার হবে অনেককিছু।

মৌলভীবাজারে আজিজুল হত্যা মামলা: ১৩ বছর পর ২ আসামির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

মৌলভীবাজারে আজিজুল হত্যা মামলা: ১৩ বছর পর ২ আসামির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল আজিজ নামের একজনকে হত্যা ও তার বাড়িতে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় দু’জন আসামিকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার আরও চার আসামিকে খালাস দেন আদালত।

আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের রায় যেকোনো দিন

আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের রায় যেকোনো দিন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ২৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ২৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী এজাজুল হককেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি ফিরোজ

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি ফিরোজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এ জামিনের আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন

সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পাওনা টাকা আদায়েই জামালপুরে রাসেল হত্যাকাণ্ড: পিবিআই

পাওনা টাকা আদায়েই জামালপুরে রাসেল হত্যাকাণ্ড: পিবিআই

জামালপুরের সরিষাবাড়িতে প্রায় দেড় বছর আগে সংঘটিত রাসেল মিয়া (৩৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় কালু মিয়া (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: আসামির আপিল শুনানি শেষ, রায় মঙ্গলবার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: আসামির আপিল শুনানি শেষ, রায় মঙ্গলবার

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) রায় ঘোষণা করবে হাইকোর্টের বিশেষ বেঞ্চ।