
চট্টগ্রামের হালদায় লবণাক্ততায় পানি উৎপাদন কমে রেশনিং, সপ্তাহে দুই দিন সরবরাহ
চট্টগ্রামের হালদা নদীতে লবণাক্ততা বাড়ায় দিনে প্রায় ৪ কোটি লিটার পানি উৎপাদন কমে গেছে ওয়াসার। প্রতিদিন দুটি পানি শোধনাগার বন্ধ রাখতে হচ্ছে ৬-৭ ঘণ্টা। ওয়াসার হিসাবে, দৈনিক চাহিদার চাইতে প্রায় ১৪ কোটি লিটার পানি কম সরবরাহ করতে হচ্ছে। রেশনিং করে কিছু এলাকায় পানি দেয়া হচ্ছে সপ্তাহে ২ দিন। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শুধু পানি সংকট নয়, হালদা দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রজনন কেন্দ্র। এ নদীতে লবণাক্ততা বাড়ায় মা মাছসহ নদীর পুরো জীববৈচিত্রের জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হালদায় ডিম ছেড়েছে মা মাছ
দেশে মাছের একমাত্র প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাত ২টার পরে নদীর বিভিন্ন অংশে ডিম ছাড়া শুরু হয়।

‘তথ্য আদান-প্রদানে চুক্তি না থাকায় ভারতের বাঁধ খুলে দেয়ার তথ্য পাওয়া যায়নি’
ভারতের সাথে বাংলাদেশের বাঁধ খুলে দেয়ার মতো কাঠামোগত তথ্য আদান-প্রদানের চুক্তি না থাকায় তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ (শুক্রবার, ২৩ আগস্ট) দুপুরে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান।

বন্যায় বিদ্যুৎ-সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ব্যাহত উদ্ধার তৎপরতা
ভয়াবহ বন্যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন চট্টগ্রামের নয় উপজেলার হাজার হাজার মানুষ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়েছেন প্রায় দুই লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত শত কোটি টাকা।

আমিরাতে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট
সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রবাসীদের বিনোদনের জন্য হাটহাজারী সমিতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। চট্টগ্রামের হালদা নদীর নামে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন ১২টি দল।