সুনামগঞ্জে যৌথ অভিযানে দুই হাজার লিটার ডিজেল জব্দ
সুনামগঞ্জে জেলা প্রশাসন ও বিজিবির টাস্কর্ফোসের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল) বিকালে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের নবী হোসেন নামের এক ব্যবসায়ীর বাসার নিচ থেকে এসব ডিজেল জব্দ করা হয়।