Recent event
অধ্যাদেশ জারি
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির কাজ চলছে, শিক্ষার্থীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির কাজ চলছে, শিক্ষার্থীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) তারা ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ এবং অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।

নির্বাচন কমিশনের হাতে জাতীয় পরিচয়পত্র রাখার অধ্যাদেশ জারি

নির্বাচন কমিশনের হাতে জাতীয় পরিচয়পত্র রাখার অধ্যাদেশ জারি

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ’ সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশ জারি করেন।

তরুণ প্রজন্মের ভোট নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করার পরিকল্পনা নেপালের

তরুণ প্রজন্মের ভোট নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করার পরিকল্পনা নেপালের

আগামী নির্বাচনে বেশি সংখ্যক জেন-জিদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ জারি করার পরিকল্পনা করছে নেপাল সরকার। এটি কার্যকর হলে দেশটির অন্তত ১০ হাজার জেন-জি ভোটার আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। এদিকে, কাঠমান্ডুর নতুন অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, জেনজি আন্দোলন ও সরকার পতনে লুটপাটের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতে কাজ শুরু করেছে নেপাল পুলিশ।

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর; সংশোধিত অধ্যাদেশ জারি

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর; সংশোধিত অধ্যাদেশ জারি

সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশের জারি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা এ অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে।

৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবি নিয়ে এবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী প্রতিনিধিরা। বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি তাদের।

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না: এনবিআর

হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না: এনবিআর

হোটেল রেস্তোরাঁ মালিকদের দাবির মুখে বাড়তি ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে আগের ৫ শতাংশ নির্ধারণ করলো এনবিআর। এনবিআর বলছে, ভ্যাট কমানোর সিদ্ধান্ত আসবে আরও একাধিক পণ্যে। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন এনবিআর।

শুল্ক-ভ্যাট বৃদ্ধিতে যেসব পণ্যের দাম ও সেবায় খরচ বাড়লো

শুল্ক-ভ্যাট বৃদ্ধিতে যেসব পণ্যের দাম ও সেবায় খরচ বাড়লো

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

হোটেল, রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট ও কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক-ভ্যাট বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে করে বিভিন্ন পণ্যের দাম ও সেবায় খরচ বাড়ছে। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ (সোমবার, ১৮ নভেম্বর) সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন বাতিলের অধ্যাদেশ জারি

জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন বাতিলের অধ্যাদেশ জারি

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ ২০২৪’ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো।