অনন্ত যুদ্ধ
ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি: আফগানিস্তান-ইরাকের পর এবার ইরান যুদ্ধের ফাঁদে ট্রাম্প

ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি: আফগানিস্তান-ইরাকের পর এবার ইরান যুদ্ধের ফাঁদে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প নিজেদের ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদেশি সংঘাত বন্ধ করবেন। তবে ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার দুই দশক পর এখন তিনি নিজেই ইরানের বিরুদ্ধে এক দীর্ঘ ও অপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যাকে বিশ্লেষকেরা ট্রাম্পের নিজস্ব ‘অনন্ত যুদ্ধ’ বা ‘ফরেভার ওয়ার’ হিসেবে অভিহিত করছেন।