মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেয়া সনদ প্রত্যাহারের সিদ্ধান্তই বহাল থাকছে।