অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল

১৮ সেপ্টেম্বর নয়, নভেম্বরে ঘরোয়া ফুটবল চায় শীর্ষ ক্লাবগুলো
ঘরোয়া ফুটবলে আবারও অস্থিরতা। নতুন মৌসুমের বাঁশি বাজার ১১ দিন আগে সূচি পরিবর্তনের দাবিতে একাট্টা দেশের শীর্ষ ক্লাবগুলো। সাফ চ্যাম্পিয়নশিপ আর আশিয়ান কাপের ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ১৮ সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে ঘরোয়া ফুটবল শুরুর দাবিতে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান-আবাহনীসহ শীর্ষ ক্লাবগুলো।

সাফ ও এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু
সেরা দল ও দীর্ঘ প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনাম গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। আসছে সাফ ও এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্যে বয়সভিত্তিক দলটিকে নিয়ে আগেভাগেই কাজ শুরু করতে বাফুফেকে প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আগেই কোচিং স্টাফ নির্ধারণ করার কথা বলেছেন টিম ম্যানেজার শাহিন হাসান।