
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
নবম জাতীয় বেতনকাঠামোর (9th National Pay Scale) প্রজ্ঞাপন জারির পর সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর এসেছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড (General Provident Fund - GPF) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (Contributory Provident Fund - CPF) জমাকৃত অর্থের বিপরীতে নতুন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের মোট স্থিতির ভিত্তিতে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা উপভোগ করতে পারবেন (GPF Profit Rate Announcement BD)।

বিদেশে পাচার সম্পদের ফ্রিজ অ্যাকাউন্টের বিষয়ে মতামত দিতে ৭ সদস্যের কমিটি
বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালত কর্তৃক ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারের কর আদায়ের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

ব্যাংক রেজুলেশন বিল পর্যালোচনার দাবি বিরোধী দলের
ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ এর সামগ্রিক পর্যালোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সংসদের কেবিনেট কক্ষে এক বৈঠকে ব্যাংক রেজুলেশন বিল ২০২৬-এর ১৮ এর (ক) ধারা বাতিল নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন।

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকটে ভুগতে হবে না: প্রতিমন্ত্রী
আগস্ট মাসের বিদ্যুৎ সংকটের কষ্ট যেন সেপ্টেম্বর মাসে পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে: মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলাতে যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে এবং এখানে মাদক কিংবা চোরাচালানের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ (সোমবার, ৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এমপি। সরকারদলীয় কিছু সদস্য কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

টেকসই এলডিসি উত্তরণ নিশ্চিত করতেই প্রস্তুতিকাল বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং একটি টেকসই ও সুশৃঙ্খল উত্তরণ নিশ্চিত করা।