অর্থনৈতিক প্রবৃদ্ধি
‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে সৃজনশীল অর্থনীতিতে গতি আনার উদ্যোগ

‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে সৃজনশীল অর্থনীতিতে গতি আনার উদ্যোগ

বাংলাদেশের সৃজনশীল শিল্পকে কর্মসংস্থান, উদ্যোক্তা বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় ব্র্যান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ খাতে রূপান্তর করতে ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ নামে একটি নতুন জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

২৫ কোটি বৃক্ষরোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

২৫ কোটি বৃক্ষরোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

সরকারের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উৎপন্ন কার্বন ক্রেডিট বিক্রি করে বাংলাদেশ বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে বলে এক সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমেছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি-ব্যবসা পরিচালনার ব্যয়; অগ্রাধিকার অবকাঠামো-যোগাযোগ খাতে

কমেছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি-ব্যবসা পরিচালনার ব্যয়; অগ্রাধিকার অবকাঠামো-যোগাযোগ খাতে

প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর ব্যবসা পরিচালনার ব্যয় কমিয়ে আনতে ভৌত অবকাঠামো এবং যোগাযোগ খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে আসছে বছরের প্রস্তাবিত বাজেটে। প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও, আলাদা করে কোনো বরাদ্দ পায়নি বাজেটে। তবে যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা। এছাড়া অন্যতম অগ্রাধিকার খাল খনন কর্মসূচিসহ অন্য উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে পানিসম্পদ মন্ত্রণালয় ১০ হাজার ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে।

তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এটিই হবে গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। এ বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ, মূল্যস্ফীতি কমানোসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশে বাড়ছে চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ

বাংলাদেশে বাড়ছে চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ

শুধু অর্থনীতি কিংবা কূটনৈতিক সম্পর্ক নয়, সময়ের সঙ্গে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় হারও বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালকের দাবি, চীনা ভাষা শেখায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়বে বিশ্বজুড়ে।

গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি

গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর প্রথম বছরে অর্থনীতিতে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) রেকর্ড ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যানে। আজ (সোমবার, ৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

শতভাগ শুল্কমুক্ত সুবিধার পরও কেন বাড়ছে না চীনে রপ্তানি?

শতভাগ শুল্কমুক্ত সুবিধার পরও কেন বাড়ছে না চীনে রপ্তানি?

শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরেও চীনে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, ব্যবধান কমিয়ে আনতে পণ্যের গুণগত মানোন্নয়নের পাশাপাশি প্রয়োজন রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ। সংশ্লিষ্টরা বলছেন, ভারসাম্যপূর্ণ টেকসই অংশীদারিত্বের মাধ্যমেই উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব।

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি পাবে: এডিবি

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি পাবে: এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে , ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হবে ভোগ্যব্যয়। ব্যাপক রেমিট্যান্স প্রবাহ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খরচের কারণে এ ভোগ্যব্যয় বাড়বে। তবে সংকোচনমূলক মুদ্রানীতি ও রাজস্বনীতি এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব বিনিয়োগকে মন্থর করতে পারে।

২০২৫ সালে ১ শতাংশ কমেছে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি: রুশ অর্থমন্ত্রী

২০২৫ সালে ১ শতাংশ কমেছে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি: রুশ অর্থমন্ত্রী

২০২৫ সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ১ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি আড়াই শতাংশ থেকে নেমে এসেছে দেড় শতাংশে। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ।

আসছে নতুন মুদ্রানীতি: গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

আসছে নতুন মুদ্রানীতি: গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্প্রসারিত করার দিকটি গুরুত্ব পাবে। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বলছেন, বিনিয়োগ বাড়াতে সংকোচনমূলক অবস্থান থেকে বের হতে হবে। পরিস্থিতি বিবেচনায় নমনীয় মুদ্রানীতির কথা বলছেন তারা।

প্রত্যাশার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে ভারত

প্রত্যাশার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে ভারত

ভোক্তা বাড়ছে ভারতের গ্রামাঞ্চলে। আর এর প্রভাবেই শেষ প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও তা মেটানোর সক্ষমতা ছাপিয়ে যাচ্ছে মার্কিন শুল্ক যুদ্ধকেন্দ্রিক অনিশ্চয়তাকেও।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা বিশ্বব্যাংকের

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা বিশ্বব্যাংকের

২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল বছরের তুলনায় কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আশঙ্কা আছে মূল্যস্ফীতিরও।