
প্রতিযোগিতার আইন লঙ্ঘন; গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করলো ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে মোট ৮৯ কোটি ইউরো বা ১০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে কোণঠাসা করার অভিযোগে বৃহস্পতিবার ইউরোপীয় কমিশন এই বড় অংকের জরিমানা ঘোষণা করে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেমিনির জয়জয়কার, চাহিদা মেটাতে বড় বিনিয়োগে নামছে অ্যালফাবেট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অবকাঠামো উন্নয়নে ৮০ বিলিয়ন ডলারের বিশাল তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির জয়জয়কারের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউইয়র্ক সিটিতে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষার অনুমতি পেলো ওয়েমো
জুনে আবেদন করার পর অবশেষে নিউ ইয়র্ক শহরে স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা শুরুর অনুমতি পেয়েছে টেকজায়ান্ট অ্যালফাবেটের রোবোট্যাক্সি ইউনিট ওয়েমো। ধারণা করা হচ্ছে এ সিদ্ধান্ত ওয়েমোকে তার স্বয়ংক্রিয় গাড়িকে এগিয়ে নিতে সহায়তা করবে।

ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে চুক্তি
সম্প্রতি ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিবলে ওরাকল গুগলের এআই জেমিনির মডেল বিক্রি করবে। ওরাকলের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগলের জেমিনি এআই পাবেন গ্রাহকেরা।

ক্রোমের সঙ্গে প্রতিযোগিতায় এবার ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই
ওয়েব ব্রাউজারের জগতে প্রবেশ করতে যাচ্ছে ওপেনএআই। অ্যালফাবেটের গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতায় নামতে এবার এআই নির্ভর ব্রাউজার চালুতে কাজ করছে প্রতিষ্ঠান। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এআইয়ের সাহায্যে সাবস্ক্রিপশন সার্ভিসে ১৫ কোটির বেশি গ্রাহক পেল গুগল
অ্যালফাবেটের গুগল ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস, যা ক্লাউড স্টোরেজ এবং এআই সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে চার্জ করে, সম্প্রতি এর গ্রাহক সংখ্যা ১৫ কোটি অতিক্রম করেছে, এমনটাই রয়টার্স জানিয়েছে।

এআই চিপ বাজারজাত পেছাচ্ছে এনভিডিয়া
ক্ষতিগ্রস্ত হবে মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরি ও বাজারজাতের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে এনভিডিয়া। তবে নতুন করে চিপসেট আনতে আরো তিন মাস সময় নেবে কোম্পানিটি। দ্য ইনফরমেশনের বরাতে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রত্যাশা ছাড়িয়েছে অ্যালফাবেটের আয়
বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে গুগলের সহযোগী প্রতিষ্ঠান অ্যালফাবেট। একইসঙ্গে আয় বেড়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার।

অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনী প্রতিষ্ঠান এনভিডিয়া
মঙ্গলবার পুঁজিবাজারে এনভিডিয়ার শেয়ার দর বেড়েছে ৫ শতাংশের বেশি। এতে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে টপকে বাজারমূল্যের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ধনী প্রতিষ্ঠানের তালিকায় উঠে এলো আরেক মার্কিন সফটওয়্যার নির্মাতা এনভিডিয়া। বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলারের বেশি।