স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ানের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্তকারী প্রক্রিয়া সংস্থার প্রধান নিকোলাস কৌমুজিয়ানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।