Recent event
আইনি জটিলতা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৮ আসনে ১৯৮১ প্রার্থী, শীর্ষে ঢাকা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৮ আসনে ১৯৮১ প্রার্থী, শীর্ষে ঢাকা

নথিপত্র যাচাই, আপিল শুনানি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের জন্য মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থীকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাবনা-১ ও পাবনা-২ আসনে একই দিনে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও কিছু আইনি জটিলতার কারণে এসব আসনের প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে বাকি আসনগুলোর সঙ্গে একযোগে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইসি।

সেকেন্ডহ্যান্ড বাইক কিনে পড়তে পারেন বিপদে; যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

সেকেন্ডহ্যান্ড বাইক কিনে পড়তে পারেন বিপদে; যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

বর্তমানে নতুন বাইকের চড়া দামের কারণে অনেকেরই ঝোঁক বাড়ছে সেকেন্ডহ্যান্ড বাইক বা ব্যবহৃত মোটরবাইকের (Second-hand Bike / Used Motorcycle) দিকে। কিন্তু সঠিক সতর্কতা অবলম্বন না করলে কষ্টের টাকায় কেনা বাইকটি আপনার জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আইনি জটিলতা থেকে শুরু করে যান্ত্রিক ত্রুটি—সব মিলিয়ে আপনি পড়তে পারেন চরম ভোগান্তিতে। একটি ব্যবহৃত বাইক কেনার আগে কেবল দাম নয়, বরং এর যান্ত্রিক সক্ষমতা (Mechanical Integrity) এবং আইনি বৈধতা (Legal Authenticity) নিশ্চিত করা জরুরি।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে চিন্তিত বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে চিন্তিত বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের। বেগতিক পরিস্থিতিতে অনেক বাংলাদেশিকে দেশেও ফিরে আসতে হতে পারে। কারণ নবাগত আর অনাগত শিশুর ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে শঙ্কায় অভিভাবকরা। অন্যদিকে আইনি জটিলতায় পড়লেও, এর শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের।

বাইশ বছরেও শেষ হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক প্রকল্প

বাইশ বছরেও শেষ হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক প্রকল্প

দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক প্রকল্প। শহরের অদূরে গাবখান সেতুর কাছে চার নদীর মোহনায় জেগে ওঠা চরে বালু ও মাটি ভরাট করা হয়েছে। তবুও জমি সংক্রান্ত আইনি জটিলতায় থেমে আছে কাজ। দীর্ঘদিনেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ স্থানীয়রা।