আকস্মিক পরিদর্শন

শাহজালালে বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এসময় মন্ত্রী বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ সরবরাহের সময় কমিয়ে আনার লক্ষ্যে উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট এবং কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় (সিনক্রোনাইজেশন) নিশ্চিত করার নির্দেশনা দেন।

নারায়ণগঞ্জে আকস্মিক পরিদর্শনে গিয়ে ভূমি অফিস তালাবদ্ধ পেলেন প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কার্যালয় তালাবদ্ধ অবস্থায় পান প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় সকাল ৯টা হলেও কোনো কর্মকর্তা–কর্মচারী উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।