
পাবনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ৪টি দেশিয় অস্ত্র (হাসুয়া)। এ অভিযানে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলামোটরে গোলাগুলি: বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ আটক ৪
ব্যক্তিগত বিরোধের জেরে রাজধানীর বাংলামোটরে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুবদলের বহিষ্কৃত এক নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে স্থানীয় এক ব্যবসায়ী আহত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সাইমন নামের ওই ব্যক্তির মোটরসাইকেলে আগুন দেয় এলাকাবাসী। সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় তিন পৃথক হামলায় নিহত ৩১
দক্ষিণ আফ্রিকায় একদিনে পৃথক তিন আগ্নেয়াস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩১ জনে। এসব ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ।

গেন্ডারিয়ায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ৯ কার্তুজ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা; আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা আনছে দেশটি
থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় হতাহতের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের ওপর জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। অর্থাৎ জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন সীমিত করার জন্য আইন প্রবর্তনের পরিকল্পনা করছেন তিনি। আর নতুন এই আইনে শুধু কর্তব্যরত সরকারি কর্মকর্তাদেরই অস্ত্র বহনের অনুমতি দেয়া হবে বললেন থাই প্রধানমন্ত্রী। এদিকে বন্দুক হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী।

মহেশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার জলদস্যু বাহিনীর প্রধান
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমির উদ্দিনকে (৪০) আটক করেছে কোস্টগার্ড। তিনি একটি হত্যা মামলারও মূল আসামি।

ডাকাতির প্রস্তুতিকালে মৌলভীবাজারে ৩ জন গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার
মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘটিত ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রাঙামাটিতে বিজিবির অভিযান; অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম সীমান্ত এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র সামগ্রী উদ্ধার করে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

নির্বাচনের আগে সক্রিয় অস্ত্রের কালোবাজার; বেশিরভাগই আসছে সীমান্ত পেরিয়ে
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। সন্ত্রাসীদের হাতে মিলছে বোমা, দেশিয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র। দেশের মধ্যে আসা বেশিরভাগ অবৈধ অস্ত্রই এসেছে সীমান্ত পার হয়ে। কিভাবে থামানো যাবে এসব অস্ত্রের ব্যবহার সেটাই বড় চ্যালেঞ্জ বলছে বিশ্লেষকরা।

ডাকাতের ‘আখড়ায়’ পরিণত সাভার; নির্বিকার প্রশাসন
সাভারের আশুলিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে ডাকাত আতঙ্ক। বাসাবাড়ি থেকে শুরু করে প্রধান সড়ক সবজায়গায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। প্রায় প্রতিদিনই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে তাণ্ডব চাললেও নির্বিকার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

রেমা–কালেঙ্গা বনাঞ্চল উজাড়; অবৈধ গাছ পাচারে বিপর্যস্ত বন
দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা–কালেঙ্গা থেকে উজার হয়ে যাচ্ছে গাছ। বছরের পর বছর ধরে চলা অবৈধ পাচারে পুরো অভয়ারণ্য নিশ্চিহ্নের পথে। বনের গভীরে এখন আর খুব একটা দেখা মেলে না বড় আকৃতির মূল্যবান গাছের। সম্প্রতি বনদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগ বলছে, সংগঠিত সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই রেমা–কালেঙ্গায় গাছ পাচার চলছে। দস্যুদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বনরক্ষীদের নিরাপত্তাও রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

যৌথ অভিযানে দারুসসালাম থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ উদ্ধার
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযান দল ইস্টার্ন হাউজিং-২, দক্ষিণ কল্যাণপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মো. নাসির উদ্দিন (৬৫) নামের ১ আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১টি রাইফেল, ২টি বিদেশি পিস্তল এবং বিদেশি মদসহ বিভিন্ন সরঞ্জামাদি আটক করে।