
মধ্যপ্রাচ্য সংকট: জ্বালানির দাম বাড়ালো ভারত
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই এবার ভারতে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। পাশাপাশি বেড়েছে সিএনজি’র দামও। লিটার প্রতি পেট্রোলের দাম ৩ রুপি এবং সিএনজি’র দাম বেড়েছে ২ রুপি। আজ (শুক্রবার, ১৫ মে) থেকে কার্যকর হওয়া এ নতুন মূল্যতালিকা অনুযায়ী মেগাসিটি দিল্লিসহ দেশটির প্রধান শহরগুলোতে জ্বালানির দামে বড় পরিবর্তন এসেছে। তবে, জ্বালানির এ মূল্যবৃদ্ধির জেরে আর্থিক চাপ বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের।

শেরপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১২মে) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নকলার পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি থেকে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।