Recent event
আজকের বিশ্ব
লাগোসে ভাসমান জনপদ উচ্ছেদ; খোলা আকাশের নিচে হাজারো মানুষ

লাগোসে ভাসমান জনপদ উচ্ছেদ; খোলা আকাশের নিচে হাজারো মানুষ

পরিবেশগত বিপর্যয় ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নাইজেরিয়ার লাগোসের ভাসমান সম্প্রদায়ের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের অভিযোগ, কোনো ধরনের পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদ করা হয়েছে তাদের। ঘরবাড়ি হারিয়ে তাই খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন সম্প্রদায়টির কয়েক হাজার মানুষ।

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে তারা।

ইরান সংকট ঘনীভূত: ট্রাম্পের হুমকিতে ‘বাঙ্কারে’ খামেনি

ইরান সংকট ঘনীভূত: ট্রাম্পের হুমকিতে ‘বাঙ্কারে’ খামেনি

মার্কিন যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে আরও এগিয়ে যাওয়ায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুই সূত্র বরাতে এই খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। হুমকি ও চাপ বাড়িয়ে ট্রাম্প এরিমধ্যে তেহরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছেন বলে মনে করছেন ইরানের সাধারণ মানুষ। আর ওয়াশিংটনের হস্তক্ষেপ ছাড়া তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পতনে কোনো উপায় দেখছেন না বিভিন্ন দেশে থাকা খামেনিবিরোধী ইরানিরা।

বিশ্বজুড়ে দুর্যোগের তাণ্ডব: তুষারঝড়, বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত একাধিক দেশ

বিশ্বজুড়ে দুর্যোগের তাণ্ডব: তুষারঝড়, বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত একাধিক দেশ

শক্তিশালী শীতকালীন ঝড়ের দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। বিধ্বংসী বরফ আর পুরু তুষারে ঢেকে যেতে পারে দেশটির অর্ধেকের বেশি অংশ। এছাড়া ছয় দশকের রেকর্ড তুষারপাতের কবলে পড়েছে রাশিয়ার কামচাটকা। এদিকে প্রলয়ঙ্কারী বন্যায় স্পেন-ইতালিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মোজাম্বিকে পানিবন্দি রয়েছে সোয়া ছয় লাখ মানুষ। নিউজিল্যান্ডে ভূমিধ্বসে নিখোঁজ অনেকে।

মহাকাশ অভিযানে খরচ কমাতে ‘সেলফ ইটিং স্পেসক্র্যাফট’ নিয়ে নতুন গবেষণা

মহাকাশ অভিযানে খরচ কমাতে ‘সেলফ ইটিং স্পেসক্র্যাফট’ নিয়ে নতুন গবেষণা

মহাকাশ অভিযানের ব্যয় কমানো এবং নতুন ধরনের কক্ষপথে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ‘সেলফ ইটিং স্পেসক্র্যাফট’ নামে একটি অভিনব প্রযুক্তিনির্ভর অভিযানে কাজ করছে মেরিডিয়ান স্পেস কমান্ড। এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির বিজ্ঞানী ড. স্যাম রিচার্ডস। তিনি জানান, কম বাজেটের এই মহাকাশ মিশনে ব্যবহৃত প্রযুক্তি ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ও জটিল কক্ষপথে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে। তার মতে, এই উদ্ভাবন মহাকাশ অভিযানের প্রচলিত ব্যয়বহুল ধারণাকে চ্যালেঞ্জ জানাবে এবং মহাকাশ অনুসন্ধানে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্রাম্পের শুল্ক নীতিতে ঘনীভূত গ্রিনল্যান্ড সংকট

ট্রাম্পের শুল্ক নীতিতে ঘনীভূত গ্রিনল্যান্ড সংকট

ট্রাম্পের শুল্ক আরোপিত নীতিতে দ্রুত মারাত্মক রূপ নিতে পারে গ্রিনল্যান্ড সংকট। বলা হচ্ছে, উচ্চ আমদানি মূল্যের প্রভাবে দুর্বলতম অবস্থানে চলে যেতে পারে দু'দিকের অর্থনীতিই। বেলজিয়ামের ইউরোপিয়ান পলিসি সেন্টারে বিশ্লেষক জুরাজ মাজকিন বলেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ওপরই প্রথম আঘাত আসবে।’

খামেনির ওপর হামলা মানেই সরাসরি যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি

খামেনির ওপর হামলা মানেই সরাসরি যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) এই বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।