
পঞ্চগড়ে বিকল্প সড়ক আর সেতু নির্মাণ ঘিরে বাড়ছে বিড়ম্বনা; ভোগান্তিতে এলাকাবাসী
পঞ্চগড় শহরে প্রতিনিয়ত বাড়ছে ভারী যানবাহনের চাপ। শহরে প্রবেশের একটিমাত্র পথ হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। একটি বিকল্প সড়ক আর সেতু দাবির আশ্বাসে কেটেছে অনেক বছর। নির্বাচনের আগেও আলোচনায় স্থান পায় বাইপাস সড়ক ও সেতু নির্মাণের বিষয়টি।

চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে কৃষকের ঝোঁক; লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ
চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির অর্ধেকেরও বেশি জমিতে এখন ভুট্টার চাষ হচ্ছে। অর্থকরী ফসল হওয়ায় এ জেলায় ভুট্টা চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়েও বিঘাপ্রতি ভালো লাভের আশা রয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, বাজারে ভুট্টার ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে এর আবাদ আরও বাড়বে।

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ, তবু রাশিয়ার সামরিক হুঁশিয়ারি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি ওয়াশিংটন ও কিয়েভের। জেলেনস্কি শান্তির কথা বললেও কার্যকর সমাধান না আসা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রাশিয়ার।

যশোরে নারী ভোটারদের প্রত্যাশা ঘিরে জমে উঠছে নির্বাচনি হাওয়া
দেশের অন্যান্য জেলার মতো যশোরেও বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে নারীদের পাড়া-মহল্লার আড্ডা—সবখানেই নির্বাচন কেন্দ্রিক আলোচনা যেন এখন খুবই স্বাভাবিক। নারীরা এসব আলোচনা থেকে মোটেও পিছিয়ে নেই। নারী উদ্যোক্তা ও কর্মজীবীদের প্রত্যাশা তাদের জীবন মানের উন্নয়ন ও স্বাচ্ছন্দে চলাফেরার নিশ্চয়তা।

মৃত ভেবে পালন হয়েছে শোক; বরগুনার সেই ১৭ জেলের সন্ধান মিলেছে ভারতের কারাগারে
২০২৩ সালের ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া বরগুনার ১৭ জেলের সন্ধান মিলেছে ভারতের গুজরাটের কারাগারে। মৃত ভেবে শোক পালন করেছিলেন তাদের স্বজনরা, কিন্তু দুই বছর পর জীবিত থাকার খবর পেয়ে উপকূলীয় এলাকায় আনন্দের স্রোত বইছে। এদিকে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ধস-ফাটল, হতাহতের শঙ্কা
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভবন ধস ও হেলে পড়ার খবর পাওয়া গিয়েছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ কম্প অনুভূত হয়।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের ২০২৩ সালের ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।

হিলিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর
দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওজাতুল (১০) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। আজ (বুধবার, ১৮ জুন) বিকেল ৩টায় হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি ওজন স্কেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা
বজ্রপাতে আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি মাসে একদিনেই প্রাণ গেল অন্তত ১৯ জনের। তথ্য বলছে, গেল একবছরে বজ্রপাতে প্রাণহানি ঘটেছে ২৬০ জনের। নিহতদের মধ্যে বেশিরভাগই খোলা মাঠে কাজ করা কৃষক। বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র অবস্থান
যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধে ‘এক ঘণ্টার আল্টিমেটাম’-এ সরকারের ঘোষণা না আসায় শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’। তারা বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে। আজ (শনিবার, ১০ মে) রাত ৯টার দিকে তারা মার্চ টু যমুনা শুরু করে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ অবরোধ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা।