আদ দ্বীন হাসপাতাল
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু;  ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু; ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। আজ (শনিবার, ৬ জুন) রাজধানীর তেজগাঁও একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এই ঘোষণা দেন আইনজীবী শিশির মনির।

আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের ভবনটি ঝুঁকিপূর্ণ, এটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে।

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান বিচারপতির ‘সুয়ো মটো’ হস্তক্ষেপ আবেদন

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান বিচারপতির ‘সুয়ো মটো’ হস্তক্ষেপ আবেদন

রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে ইমেইল ও ডাকযোগে একটি আবেদন দাখিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এসময় মন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে।

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

আদ-দ্বীন হাসপাতালে পরপর ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি চিকিৎসাজনিত কোনো জটিলতায় ঘটেনি, বরং এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে বলে ধারণা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল বিভাগের যুগ্ম-সচিবের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আদ-দ্বীন হাসপাতালের এনআইসিও থেকে নবজাতক বদলের অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের এনআইসিও থেকে নবজাতক বদলের অভিযোগ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের এনআইসিউ থেকে শিশু সন্তান পরিবর্তনের অভিযোগ করেছে এক পরিবার।