
যে মন্ত্রে ‘কুপোকাত’ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেয়ার পর দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে টাইগাররা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবিতে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ
মাত্র ৫৪ রানে অলআউট বাংলাদেশ! ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবিতে তিন দিনের এক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ইনিংস এবং ৩৮ রানে।

মালয়েশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি দল ঘোষণা বিসিবি
দু’টি টি–টুয়েন্টি আর তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সিরিজের দু’টি টি–টুয়েন্টি ম্যাচের জন্য আজ সেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা
অপেক্ষার পালা শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার উদ্দেশে উড়াল দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে গেছেন কোচিং স্টাফসহ ১৮ জনের বহর। বাকিরা রওনা দেবেন আগামীকাল (রোববার, ২ আগস্ট)। এদিন ক্যামেরার সামনে কথা বলেননি কোনো ক্রিকেটার।

১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল
দীর্ঘ ১৭ বছর পর আবারও ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে নারী দলও খেলবে সাদা বলের দু’টি সিরিজ।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের দেয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে ১৩৮ রানে গুটিয়ে যায় টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়াতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। তাই আজ (শনিবার, ১১ জুলাই) হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৫ বছর পর স্বাগতিকদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন সাইফউদ্দিন।

আন্তর্জাতিক ক্রিকেটকে কেইনের বিদায়
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ানসন। এর মধ্য দিয়ে ১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন কেইন।

টাইগাদের পেস আক্রমণে নতুন ভরসা; ৫ উইকেটে ইতিহাস নাহিদ রানার
উচ্চতা, গতি, লাইন-লেন্থ আর গেম সেন্সে পেস বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেটে ভরসার নাম উঠেছেন নাহিদ রানা। বিপরীতে প্রতিপক্ষের জন্য নাহিদ রানা এখন অস্বস্তির নাম। আরও একবার নাহিদ রানার আগুনে বোলিংয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তি গড়ার পথে মাত্র ১১ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার শিকার করেছেন পাঁচ উইকেট।

বিসিবি থেকে বিদায়ী সম্মাননা পেলেন পেসার রুবেল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সম্মাননা পেলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জাতীয় দলের পেসার রুবেল হোসেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে এ সম্মাননা দেয় বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’: রুবেল হোসেন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। আজ (বুধবার, ১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বমানের উইকেটেই খেলবে বাংলাদেশ: পরিচালক মিঠু
তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। বিশ্বমানের উইকেটে খেলেই দলটির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা— এমনটা আশা করছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। অন্যদিকে, সিরিজ দু’টি সম্প্রচারে যে কোম্পানি লাভজনক হবে তাদেরকেই দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।