Recent event
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কাঠমাণ্ডুতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে দুই দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়, যার মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।

বাংলা একাডেমির একাল–সেকাল: বাংলাকে আগলে রাখার ৭০ বছর

বাংলা একাডেমির একাল–সেকাল: বাংলাকে আগলে রাখার ৭০ বছর

ফেব্রুয়ারি শব্দটি বাকি এগারোটি মাসের মতোই একটি মাসের নাম হলেও, বেশিরভাগ বাংলাদেশির মনে ফেব্রুয়ারি কেবল মাসের নাম নয়; আরও বহু স্মৃতি ও তথ্যের এক চমৎকার মিশেল। একগুচ্ছ সাদা মিনারের পেছনে লাল সূর্য, খালি পায়ে ফুল হাতে ভোরের সকাল, কালো পিচঢালা রাস্তায় রঙিন আল্পনা কিংবা আবদুল গাফ্ফার চৌধুরীর ‘ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি…’; আমাদের মনে এ রকম অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে ফেব্রুয়ারি শব্দটির সঙ্গে।

মৌলভীবাজারে মাতৃভাষা দিবসে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে মাতৃভাষা দিবসে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে মৌলভীবাজারে মৃৎনাট্য’র আয়োজনে ‘বর্ণমালার মিছিল’ নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দিনভর শ্রদ্ধাভরে সালাম-বরকতদের স্মরণ করলো জাতি

দিনভর শ্রদ্ধাভরে সালাম-বরকতদের স্মরণ করলো জাতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলো জাতি। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন এবং ১২ টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দূতাবাসের কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম: আমিন উর রশীদ

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম: আমিন উর রশীদ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে।

ভাষা শহিদদের শ্রদ্ধায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

ভাষা শহিদদের শ্রদ্ধায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

মালয়েশিয়ায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রবাসে জন্ম নেয়া নতুন প্রজন্মের কাছে একুশের ইতিহাস তুলে ধরার তাগিদ দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু

বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু

বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি)। আজকের এ দিনে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগেই।

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান ডা. শফিকুরের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান ডা. শফিকুরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।