
জেনেভায় আইএলওতে বাংলাদেশ সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন
জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে। এসময় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে দেশগুলো।

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ সংস্থাটির গণতন্ত্রায়ণ প্রক্রিয়া সংক্রান্ত আলোচনায় ৭৪টি দেশের নেতৃত্ব দিয়েছে। গতকাল (শুক্রবার, ২৬ মার্চ) জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এ দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন।

কর্মক্ষেত্রের চাপে ভারতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের অবনতি
প্রভাব পড়ছে পারিবারিক জীবনেও
একবিংশ শতাব্দীতে এসেও কাজের চাপ ও বসের নির্যাতনে চাকরিজীবীদের চোখে পানি। করপোরেট কালচার যেন রূপ নিয়েছে মধ্যযুগীয় ক্রীতদাস প্রথায়। অনেকে বেছে নিচ্ছেন আত্মহননের পথও। বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রের চাপে অবনতি ঘটছে কর্মীদের মানসিক স্বাস্থ্যের। যার প্রভাব পড়ছে তাদের পারিবারিক জীবনেও।

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আজ (সোমবার, ২৫ নভেম্বর) শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধিদল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

চতুর্থ শিল্প বিপ্লবে চাকরি হারাতে পারেন দেশের ৫৪ লাখ কর্মী!
চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন, তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। এটুআই এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর গবেষণার তথ্য উল্লেখ করে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা এসব তথ্য জানান।

নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনে ৭৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি
নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান তৈরির দিক থেকে গত বছর নেতৃস্থানীয় পর্যায়ে ছিল চীন। আগামীতেও দেশটিতে কর্মসংস্থান তৈরিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজার ৮০ শতাংশ মানুষ কর্মহীন
গাজার ৮০ শতাংশ মানুষ এখন কর্মহীন, যত দিন যাচ্ছে বাড়ছে বেকারত্ব। যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনজুড়ে বেকার হয়েছে কমপক্ষে ৫০ শতাংশ মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও) বলছে, অঞ্চলটিতে বেকারত্বের প্রকৃত চিত্র আরও ভয়াবহ।

আইএলওর গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিল বাংলাদেশ
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার, ১৩ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগদানের সরকারি সিদ্ধান্ত কোয়ালিশন সচিবালয়ে পৌঁছে দেয়া হয়।

দেশে নারীদের বেকারত্ব কমেছে, বেড়েছে পুরুষের
দেশে বর্তমানে কমেছে নারী বেকারত্ব। অপরদিকে বেড়েছে পুরুষের বেকারত্বের পরিমাণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এ তথ্য।

শ্রম অধিকার লঙ্ঘনে বাড়ছে শাস্তি, জরিমানা হবে ২৫ হাজার টাকা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিক অধিকার লঙ্ঘনে মালিকদের শাস্তি বাড়ছে। সুনির্দিষ্ট আইন লঙ্ঘনে মালিকদের আর্থিক জরিমানা ২০ হাজার বাড়িয়ে ২৫ হাজার করা হবে।

অগ্নিকাণ্ডের পরও সরে না রাসায়নিক কারখানা
আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে, গত ১১ বছরে আগুনের ঘটনায় পুরান ঢাকায় প্রাণহানি ঘটেছে দুই শতাধিক। নিমতলী, চুড়িহাট্টা, আরমানিটোলার ঘটনাগুলো নতুন রুপে ফেরত আসে বারবার। তবুও আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির হিসাব ও বেশকিছু সুপারিশ আর তদন্ত কমিটি গঠন করেই শেষ হয় কাজ।