আফগান সীমান্ত
পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও গোলাগুলি; নিহত ১৪ পুলিশ

পাকিস্তানে গাড়ি বোমা হামলা ও গোলাগুলি; নিহত ১৪ পুলিশ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলার পর পুলিশের ওপর অতর্কিত হামলায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (রোববার, ১০ মে) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। গতকাল (শনিবার, ৯ মে) এর হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে পুলিশ চৌকিটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে আছে ইট, পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের বাজারে টমেটোর কেজি ৬০০ রুপি!

পাকিস্তানের বাজারে টমেটোর কেজি ৬০০ রুপি!

সংঘাতের জেরে আফগান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানের বাজারে কেজিপ্রতি টমেটোর দাম পৌঁছেছে ৬০০ রুপিতে। বিপাকে বিক্রেতা ও ক্রেতারা। সরবরাহ বাড়াতে আফগানিস্তানের বিকল্প হিসেবে ইরান থেকে টমেটো আমদানি শুরু করেছে ইসলামাবাদ। বিক্রেতাদের প্রত্যাশা, এতে সহনীয় পর্যায়ে আসবে পণ্যটির দাম। এদিকে, আগামী ২৫ অক্টোবর যুদ্ধবিরতির বিষয়ে ইস্তাম্বুলে আরেকদফা আলোচনার বসবে ইসলামাবাদ ও কাবুল।