
রাতের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ (বুধবার, ১৩ মে) দিবাগত রাতের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া (Gale Force Winds) বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিকেলের পূর্বাভাসে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই বিশেষ সতর্কতা (Weather Forecast Bangladesh) জারি করা হয়েছে।

সন্ধ্যার মধ্যে যে ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) বুধবার (১৩ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস (Weather Alert Bangladesh) দেওয়া হয়েছে।

আজ রাতের মধ্যে যে ৭ অঞ্চলে কালবৈশাখি ঝড়ের শঙ্কা
রাজধানী ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গলবার, ১২ মে) রাতের মধ্যে তীব্র বেগে কালবৈশাখি ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় (Weather Alert Bangladesh) এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কুমিল্লায় ভারী বৃষ্টিপাতে ভোগান্তিতে জনগণ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের (১৭৯ মিলিমিটার) রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে আজ (শুক্রবার, ৩০ মে) সকাল পর্যন্ত বিরামহীনভাবে ভারী থেকে অতিভারী বর্ষণে নগরীর সড়ক অলিগলিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। হাঁটু সমান পানি মাড়িয়ে চলাচল করছেন জনগণ।

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে পাঁচজনের মৃত্যু, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতটি অঙ্গরাজ্যে এখনও বিরাজ করছে জরুরি অবস্থা। বৈরি আবহাওয়ায় বাতিল ও বিলম্বিত হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে যুক্তরাজ্যে তীব্র তুষারপাতের পর দেখা দিয়েছে বন্যা। বেশকিছু অঞ্চলে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বৃষ্টিতে তলিয়ে গেছে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টারের রাস্তা
একরাতের ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টারের রাস্তা। পানির নিচে ডুবে আছে যানবাহন, প্রায় প্রতিটি বাড়ির সামনে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের বেশ কয়েকটি স্থানে ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। যার ফলে সড়ক থেকে পানি নামছে না।

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অফিস
ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে আজ সারাদেশে বৃষ্টি হবে যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে কাল থেকেই ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় রিমাল: আবারও ডুবলো বন্দর নগরী চট্টগ্রাম
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টিতে আবারও ডুবলো বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে দেয়াল ধসে প্রাণ হারান এক যুবক। ভারি বৃ্ষ্টিতে নগরীতে পাহাড় ধসের শঙ্কাও আছে।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: কক্সবাজারে ২৮২টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জোয়ারে পানিতে কক্সবাজার জেলার ৪ উপজেলার ১৬টি ইউনিয়নে ২৮২টি মৎস্য ঘের ও ৩১০টি পুকুর ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ৮ লাখ টাকার। এ তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

ঘূর্ণিঝড় রিমাল: ফেনীতে বিদ্যুৎবিচ্ছিন্ন সাড়ে ৪ লাখ মানুষ
প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। উপকূলীয় জেলা ফেনীতে এর প্রভাবে রাত থেকেই তীব্র ঝড়ো হওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল: বাড়ছে তিতাস-মেঘনার পানি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আবহওয়া পরিস্থিতি। আজ (সোমবার, ২৭ মে) সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে তিতাস ও মেঘনা নদীতে পানি বেড়েছে। এছাড়া গতকাল রোববার থেকে আশুগঞ্জ নৌবন্দরে সবধরনের নৌযান চলাচল বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রম।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থামলেও বিধ্বস্ত উপকূল
ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও তাণ্ডব যেন থামছেই না। বিধ্বস্ত উপকূল জলোচ্ছ্বাসের অথৈ পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। গাছপালা ভেঙে ব্যাহত যান চলাচল। বন্ধ মোবাইল নেটওয়ার্ক। আর বিদ্যুৎহীন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ।