Recent event
আবহাওয়া পূর্বাভাস
আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আজ সারা দেশে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানায় অধিদপ্তরটি। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না

আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না

ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশের কৃষি আবহাওয়ার পূর্বাভাস

সারাদেশের কৃষি আবহাওয়ার পূর্বাভাস

দেশের কৃষি খাতের জন্য আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের তথ্যানুযায়ী এ সময়ের মধ্যে দেশের দুই-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত (সোমবার, ১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কৃষি আবহাওয়া পূর্বাভাস দেয়া হয়।

সপ্তাহের শেষে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে; কমবে দিন-রাতের তাপমাত্রা

সপ্তাহের শেষে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে; কমবে দিন-রাতের তাপমাত্রা

চলতি সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেইসাথে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ (বুধবার, ৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল: আবারও ডুবলো বন্দর নগরী চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমাল: আবারও ডুবলো বন্দর নগরী চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টিতে আবারও ডুবলো বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে দেয়াল ধসে প্রাণ হারান এক যুবক। ভারি বৃ্ষ্টিতে নগরীতে পাহাড় ধসের শঙ্কাও আছে।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: কক্সবাজারে ২৮২টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: কক্সবাজারে ২৮২টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জোয়ারে পানিতে কক্সবাজার জেলার ৪ উপজেলার ১৬টি ইউনিয়নে ২৮২টি মৎস্য ঘের ও ৩১০টি পুকুর ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ৮ লাখ টাকার। এ তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।

ঘূর্ণিঝড় রিমাল: ফেনীতে বিদ্যুৎবিচ্ছিন্ন সাড়ে ৪ লাখ মানুষ

ঘূর্ণিঝড় রিমাল: ফেনীতে বিদ্যুৎবিচ্ছিন্ন সাড়ে ৪ লাখ মানুষ

প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। উপকূলীয় জেলা ফেনীতে এর প্রভাবে রাত থেকেই তীব্র ঝড়ো হওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ঘূর্ণিঝড় রিমাল: বাড়ছে তিতাস-মেঘনার পানি

ঘূর্ণিঝড় রিমাল: বাড়ছে তিতাস-মেঘনার পানি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আবহওয়া পরিস্থিতি। আজ (সোমবার, ২৭ মে) সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে তিতাস ও মেঘনা নদীতে পানি বেড়েছে। এছাড়া গতকাল রোববার থেকে আশুগঞ্জ নৌবন্দরে সবধরনের নৌযান চলাচল বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রম।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থামলেও বিধ্বস্ত উপকূল

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থামলেও বিধ্বস্ত উপকূল

ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও তাণ্ডব যেন থামছেই না। বিধ্বস্ত উপকূল জলোচ্ছ্বাসের অথৈ পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। গাছপালা ভেঙে ব্যাহত যান চলাচল। বন্ধ মোবাইল নেটওয়ার্ক। আর বিদ্যুৎহীন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ।

ঘূর্ণিঝড় রিমালে ৬১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রিমালে ৬১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় রিমালে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ৬১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে গেছে লবণ পানি। নোয়াখালীতে ভেসে যায় কয়েক কোটি মাছের ঘের। ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় ৪ উপজেলার গবাদি পশু। পানিতে ধসে গেছে পটুয়াখালীর কলাপাড়ার ৫০ ফুট বেড়িবাঁধ। এছাড়া জেলার মৎস্য অধিদপ্তর জানিয়েছে কলাপাড়ায় আড়াইহাজার পুকুর, ৪৬৫ টি মাছের ঘের তলিয়ে গেছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ৮-১০ হাজার আশ্রয়কেন্দ্র: প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ৮-১০ হাজার আশ্রয়কেন্দ্র: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, আজ সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় রিমালের প্রথমভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হানবে এবং মধ্যরাতে বাংলাদেশে মূল ঝড় অতিক্রম করবে। রোববার (২৬ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।