
এক্স অ্যাকাউন্ট হ্যাক: আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চট্টগ্রাম–কক্সবাজারে পাঁচ জনসভা করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

‘যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তিনি বলেন, ‘তারা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য, আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার জন্যই জাতিকে বিভক্ত রাখতে চায়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই।’

দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: ডা. শফিকুর রহমান
দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ১ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনা জামায়াত আমিরের
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে এক পোস্টে জামায়াত আমির বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মহান রবের দরবারে আশু সুস্থতা কামনা করছি।’

'যে দেশে আছিয়াকে নির্যাতনের মত ঘটনা ঘটে সেই বাংলাদেশ জামায়াত চায় না'
জাতীয় স্বার্থে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যে দেশে আছিয়ার মত ঘটনা ঘটে সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির।

জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

চব্বিশের গণহত্যার বিচার আগে, তারপর অন্যকিছু: জামায়াত আমীর
চব্বিশের গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্যকিছু। ১৬ বছর পর কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা ও তাদের দোসরদের কড়া সমালোচনা করেন তিনি।

'দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশর মাটিতে প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদের ক্ষমা করব না'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন। এক নাগাড়ে সাড়ে ১৫ বছর তাণ্ডব চালিয়েছিলেন, যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন। যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদের ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান
আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে তিনি বলেন, ‘জামায়াত চায় না বিনা বিচারে দেশের একজন মানুষও হত্যা হোক।’

সরকারকে বৃহত্তর জনগণের চেতনা উপলব্ধি করে তাদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান জামায়াতের
সরকারকে বৃহত্তর জনগণের চেতনাকে উপলব্ধি করে তাদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। আজ (সোমবার, ১৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘অন্তর্বর্তী সরকারের কাছে একটি নয়, দুটি রোড ম্যাপ চায় জামায়াত’
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে একটি নয়, দুটি রোড ম্যাপ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি সংস্কার, অন্যটি নির্বাচন। তিনি বলেন, ‘কী কী সংস্কার উনারা করবেন এবং তার টাইমলাইনটা কী হবে তার রোড ম্যাপ দিতে হবে। এটা যদি সঠিক হয় দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। না হলে কিছুই হবে না।’ এছাড়া সংস্কারের রোডম্যাপ ঘোষণার জন্য নাগরিকদের সঙ্গে সংলাপের আহ্বান জানান তিনি।