
যেসব কাগজপত্র ছাড়া আয়কর রিটার্নে হিসাব–নিকাশ করতে পারবেন না
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ ও ডিজিটালাইজড করেছে। বর্তমানে করদাতারা পুরো বছরজুড়েই আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। বিশেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে (যেমন সেপ্টেম্বরের মধ্যে) রিটার্ন দাখিল করলে আয়করে অতিরিক্ত ছাড় বা রিবেট পাওয়া যায়। তবে ই-রিটার্ন সিস্টেমে নিজের ইচ্ছেমতো আয়ের তথ্য বসালেই চলবে না; প্রতিটি আয়ের খাতের বিপরীতে সুনির্দিষ্ট প্রমাণপত্র বা দলিল জমা দিতে হবে। আয়কর অডিটের সময় আইনি ঝুঁকি এড়াতে রিটার্ন সাবমিটের আগেই প্রতিটি খাতের প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা জরুরি (Online Income Tax Return Filing)।

আয়কর নথি অডিটের কথা বলে ফোন, টাকা চাইছে? জানুন আপনার করণীয়
‘আপনার আয়কর রিটার্ন এনবিআরের অডিটের আওতায় পড়েছে’ ফোন করে এমন ভয়ভীতি দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর (National Board of Revenue - NBR) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর নথি নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে (Income Tax Audit Fraud Bangladesh)।

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করলো এনবিআর
আনুষ্ঠানিকভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে এনবিআর। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিতর্কিত এই সুযোগ কার্যকর করার ঠিক দুই মাসের মাথায় এটি বাতিল করা হলো।