আলকাট্রাজ দ্বীপের কাছে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে আলকাট্রাজ দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকাডুবে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।