প্রথম বাংলাদেশি নারী ‘আয়রন লেডি’ হলেন মারিয়া
মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন সম্পন্ন করে প্রথম বাংলাদেশি নারী ‘আয়রন লেডি’ হয়েছেন মারিয়া। বিকেএসপির সাবেক এই শিক্ষার্থীর অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অর্জিত এই সাফল্য নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।