আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বাড়ানোর আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
আয়োডিনযুক্ত লবণের শতভাগ ব্যবহার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। দেশে এখনো ১২ শতাংশ মানুষ আয়োডিনের ঘাটতিতে ভুগছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক মন্তব্য করে তিনি আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।