ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

২০ বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ ফাঁড়ি; সেবা বঞ্চিত ৩০ হাজার মানুষ
পাবনার ঢালার চরে একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ২০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে পুলিশ ফাঁড়ি হিসেবে। ফলে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ। স্থানীয়দের দাবি, পুলিশ ফাঁড়িটি অন্য কোনো সরকারি ভবনে সরিয়ে নিয়ে চালু করা হোক স্বাস্থ্যসেবা।

জনবল সংকটে ধুঁকছে হবিগঞ্জের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্র
স্বাস্থ্যসেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারি উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এসব কেন্দ্রে স্বাস্থ্যসেবায় মা ও শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে জনবল সংকট থাকায় প্রয়োজনীয় চিকিৎসা বঞ্চিত হচ্ছে অনেকেই। এমন চিত্রের দেখা মেলে হবিগঞ্জের অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্রেই। যেখানে মাত্র ১ থেকে ২ জন জনবল দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। ফলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।