বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা, নতুন কৌশলের আহ্বান জাতিসংঘের
প্যারিস জলবায়ু চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা আগামী কয়েক বছরের মধ্যে অতিক্রম হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ)। বুধবারে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এখন আর ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকার ওপর নির্ভর করে বসে থাকার সুযোগ নেই। বরং বৈশ্বিক তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার বাস্তবতাকে সামলে নিয়ে এই শতকের শেষের দিকে তা আবার কীভাবে কমিয়ে আনা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।