চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ ৫ রুটে বাস চলাচল বন্ধ
বাস শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের মারধরের জেরে চুয়াডাঙ্গা আন্তঃজেলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে এ ধর্মঘটের ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তবে, আগের মতোই নিয়মিত চলাচল করছে দূরপাল্লার সব বাস।