
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার।

পুলিশের পোশাক বদলালেও নিপীড়নমূলক আচরণে পরিবর্তন না আসার অভিযোগ সংবাদকর্মীদের
পুলিশের পোশাক বদল হলেও নিপীড়নমূলক আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন ঢাকায় কর্মরত অন্তত একশত সংবাদকর্মী। তাদের মধ্যে অনেকেই গতকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হন।

পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু
ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব, তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থে সাইকেল র্যালী করে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা। র্যালী শেষে তিনি এ মন্তব্য করেন।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বললেন ইনকিলাব মঞ্চের জাবের
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। সেজন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

নির্বাচন ১২ তারিখে হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুকে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে।

পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে: অন্তর্বর্তী সরকার
পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হন।

ইনকিলাব মঞ্চের অবস্থান ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দ্বিতীয় দিন চলেছে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।

হাদি হত্যাকাণ্ড: জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা।

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ চার দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ (রোববার, ২৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ তারিখ ধার্য করেন।

আবাসনের জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা বরাদ্দ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় আবাসনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকারের। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে।