ইন্দোনেশিয়া
সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত চীন-ইন্দোনেশিয়া

সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং খনিজ, জ্বালানি ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে চীন ও ইন্দোনেশিয়া। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে জাকার্তা।

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ভূমিকম্প; নিহত ২০

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ভূমিকম্প; নিহত ২০

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ১৫ আগস্ট ধ্বংসস্তূপ ঘেঁটে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই দুর্যোগে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড; নিহত ৫, উদ্ধার ২৩৩ জন

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড; নিহত ৫, উদ্ধার ২৩৩ জন

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়া একটি ফেরি থেকে ২৩৮ জন যাত্রী ও ক্রুর মধ্যে ২৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। আজ (রোববার, ২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্কে স্বস্তিতে মালয়েশিয়া; ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্কে স্বস্তিতে মালয়েশিয়া; ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ইঙ্গিত

এশিয়ার অন্যান্য দেশ বিবেচনায় মালয়েশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক তুলনামূলক কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনাও চালিয়ে যেতে চায় কুয়ালালামপুর। এর আগে নতুন শুল্কনীতির আওতায় মালয়েশিয়ার ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে ৬০টি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে হালাল পণ্যের বাণিজ্যে বড় সম্ভাবনা!

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে হালাল পণ্যের বাণিজ্যে বড় সম্ভাবনা!

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। আজ (সোমবার, ৮ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ও ইন্দোনেশিয়ার উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা জানান।

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সব যাত্রী নিহত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সব যাত্রী নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার প্রাণ গেছে। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতরের দিন ঘোষণা

ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতরের দিন ঘোষণা

চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত না হওয়া সত্ত্বেও আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক, জার্মানি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক, জার্মানি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১১ মার্চ) তারা এ সাক্ষাৎ করেন।

বিশ্বজুড়ে ইফতারের বৈচিত্র্য: ইউনেস্কোর স্বীকৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার

বিশ্বজুড়ে ইফতারের বৈচিত্র্য: ইউনেস্কোর স্বীকৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার

রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় (Holy Month of Ramadan)। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান (Maghrib Adhan) নামাজের সঙ্গে সঙ্গে মুখে খাবার তুলে রোজা ভাঙার এই মুহূর্তকে বলা হয় ‘ইফতার’ (Iftar)।

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও অন্তত ৩ জন। ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধনিবাসটিতে আগুনের ভিডিওচিত্র প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৫৬ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল সিনাবাং শহরের ৪৫ কিলোমিটার দূরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।