ইব্রাহিম রাইসি
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন: যেভাবে কাজ করে দেশটির ক্ষমতা কাঠামো

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন: যেভাবে কাজ করে দেশটির ক্ষমতা কাঠামো

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় (Joint US-Israel strike) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ধর্মীয় শাসনব্যবস্থা (Religious governance system) এখন নতুন নেতৃত্ব বেছে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রায় চার দশক ধরে কঠোর নিয়ন্ত্রণে দেশ পরিচালনা করা খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরি (Official successor) ঘোষণা করে যাননি।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয়

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয়

প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে সাড়ে ২৮ লাখ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান। ইসলামী বিপ্লবের পর চতুর্থবারের মতো সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেলো দেশটি। পাঁচবারের এই আইনপ্রণেতার প্রতিশ্রুতি ছিল পশ্চিমাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের। যদিও দ্বৈত শাসন ব্যবস্থার ইরানে পেজেশকিয়ান কতটুকু সংস্কার আনতে পারবেন, তা নিয়ে সন্দিহান আছেন বিশ্লেষকরা।

ইরানের প্রেসিডেন্ট কে হচ্ছেন? জানা যাবে আজ

ইরানের প্রেসিডেন্ট কে হচ্ছেন? জানা যাবে আজ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখাচ্ছেন একমাত্র সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। প্রায় ৪৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। ৩৮ শতাংশ ভোট পেয়ে পেজেশকিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রক্ষণশীল নেতা সাঈদ জালিলির। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুলাই।

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরী নির্বাচনে ইরানে চলছে ভোট। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জন্মভূমি মাশহাদে রাইসির দাফন আজ

জন্মভূমি মাশহাদে রাইসির দাফন আজ

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আজ (বৃহস্পতিবার, ২৩ মে) তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। তাই বর্ষীয়ান এই নেতাকে চিরবিদায় বেলা ইমাম রেজার মাজারে অবস্থিত কবরস্থান এলাকার আশাপাশে ঢল নামে লাখ লাখ মানুষের।

তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষ

তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষ

তেহরানে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসির জানাজায় উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। আজ (বুধবার, ২২ মে) গ্র্যান্ড মোসালা মসজিদে প্রয়াত এই প্রেসিডেন্টের জানাজা অনুষ্ঠিত হয়।

ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ইব্রাহিম রাইসির মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইব্রাহিম রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

ইব্রাহিম রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন ৬৫ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পোস্ট দেন তিনি।

রাইসির মৃত্যুতে ইরানে ভয়ঙ্কর ক্ষমতার লড়াইয়ের শঙ্কা

রাইসির মৃত্যুতে ইরানে ভয়ঙ্কর ক্ষমতার লড়াইয়ের শঙ্কা

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসির আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক পুরো বিশ্ব। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম, দেশের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন রাইসি। সমবেদনা আর উদ্বেগ প্রকাশ করছে বিশ্বের বিভিন্ন দেশ। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। যদিও এই ঘটনায় মার্কিন এক সিনেটরের মন্তব্য, বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ইরানে ভয়ঙ্কর ক্ষমতার লড়াই শুরু হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ফিলিস্তিনের পক্ষে এক হলো সৌদি-ইরানসহ ৫৭টি মুসলিম দেশ

ফিলিস্তিনের পক্ষে এক হলো সৌদি-ইরানসহ ৫৭টি মুসলিম দেশ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের ৩৬তম দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে জড়ো হন মুসলিম অধ্যুষিত ৫৭টি দেশের নেতারা। প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও আছেন এ তালিকায়। ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধের লক্ষ্যে তিক্ততা সরিয়ে হাত মেলান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।