ইরান নিহত

ইরানে হামলা চালিয়ে ‘বিশ্বের উপকার’ করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘বিশ্বের উপকারে করা একটি সেবা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সামরিক অভিযানের অগ্রগতিকে শূন্য থেকে দশের স্কেলে ‘পনেরো’দেবেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানে নিহতের সংখ্যা ৭৮৭: রেড ক্রিসেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে দেশজুড়ে ৭৮৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। তবে সংস্থাটির দেয়া এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। এমন তথ্য জানিয়েছে আরব সংবাদমাধ্যম আশরাক আল আওসাত।