
ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডে ইসরাইলের নতুন আইন; দোষী প্রমাণিত হলে ৯০ দিনে কার্যকর
প্রাণঘাতী হামলা প্রমাণিত হলে ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে আইন পাশ করলো ইসরাইলের পার্লামেন্ট নেসেট। সামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে ৯০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। নতুন এ আইনে, ক্ষমা পাওয়ার অধিকারও নেই অপরাধীর। তবে মৃত্যুদণ্ডের বিকল্প যাবজ্জীবন কারাভোগের বিধান রাখা হয়েছে। নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

ইসরাইল-ফিলিস্তিনি বন্দি বিনিময়, হামাসকে ধন্যবাদ জানালো ফিলিস্তিনিরা
যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইলি-ফিলিস্তিনি বন্দি বিনিময় চলছে। হামাসের হেফাজতে থাকা বন্দিরা সুরক্ষিত অবস্থায় মুক্তি পেলেও ইসরাইলের কাছে থাকা বন্দিরা ভোগ করেছেন অমানুষিক নির্যাতন। উপত্যকায় ফিরে হামাসকে ধন্যবাদ জানিয়ে তারা বলছেন, গাজাকে স্বাধীন করা হবে। এদিকে, যুদ্ধবিরতির পাশাপাশি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় বাস্তুচ্যুত গাজাবাসীকে অন্য দেশে আশ্রয় দেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে একযোগে ভেটো দিয়েছে আরব বিশ্ব।