
ইরানের তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে হামলায় নিহত ৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মাজিদ ফারশি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাবরিজ শহরে দু’টি প্রাণঘাতী হামলা হয়েছে। এ হামলায় ছয়জন নিহত হয়েছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে’ হত্যার হুমকি আইআরজিসির
ইরানের সামরিক বাহিনী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এফবিআইয়ের নথির তথ্য: মোসাদের স্পাই ছিলেন এপস্টেইন
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জেফরি এপস্টেইনের সম্পৃক্ততা ছিল। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক নথিতে এমন তথ্য পাওয়া গেছে। আলোচিত এ ঘটনায় মোসাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করা হলেও প্রকাশ্যে নতুন তথ্য আসার পর আবারও এপস্টেইন-কাণ্ডের পৃষ্ঠপোষকতা নিয়ে আলোচনা চলছে।

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি: প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
নানা জল্পনা শেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। ফলে রোববার থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতির প্রথম ধাপ। ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ ইসরাইলি জিম্মির বদলে ৭শ ৩৫ ফিলিস্তিনি কারাবন্দিকে বিনিময় করা হবে। চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।