হরমুজ অতিক্রমের সময় মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, তেহরানের বিবেচনায় অবৈধ পথে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করায় জাহাজ তিনটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।