
অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা নেতাই জামায়াতকে গুপ্ত বলছে: জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেন-জির মুখোমুখি ড. আব্দুল মান্নান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইনে শিবিরের ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহিদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে এ ক্যাম্পেইন করবে ছাত্র সংগঠনটি। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ শিবিরের
সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্যকে কেবল ইসলামী শরিয়তের বিরোধী নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সেক্রেটারি নির্বাচন করা হয়।

হাফেজ ত্বকীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক প্রকাশ
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিনবারের বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (বুধবার, ২৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ শোক প্রকাশ করেন।

২৮ অক্টোবরকে ‘পল্টন ট্রাজেডি দিবস’ ঘোষণা করে আলোকচিত্র প্রদর্শনী শিবিরের
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডকে ‘পল্টন ট্রাজেডি দিবস’ ঘোষণা দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মসজিদে ছাত্রশিবির, বাইরে বিএনপি; সংঘর্ষে আহত ২০
নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) বিকেলে নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শিবিরের আলোচনা সভা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ৭ অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পাহাড়ের শিক্ষার্থীদের জন্য সরকারি সুবিধা চান ডাকসু জিএস ফরহাদ
পাহাড়ের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক বেশি ব্যাক-আপ ও সুযোগ-সুবিধা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু সাধারণ সম্পাদক এসএম ফরহাদ হোসেন। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রথমবার নিজ জেলা রাঙামাটিতে ফিরে সংবর্ধনা পান তিনি। এ সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

‘সুমুদ ফ্লোটিলার’ প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল-সমাবেশ
ইসরাইলি হামলার প্রতিবাদে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ প্রতি সংহতি ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রার আটকের ঘটনার প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নিন্দার ঝড় উঠেছে। তারই অংশ হিসেবে নানা সংগঠন রাজধানীর বিভিন্ন জায়গায় সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে।

‘চব্বিশের ৫ আগস্টের পর দেশে কোনো পরিবর্তন আসেনি’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার বলেছেন, ’২৪-এর ৫ আগস্টের পর দেশে কোনো পরিবর্তন আসেনি। ঘুষখোর ও চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে মাত্র। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সরকারি কলেজে ২০২৪-২৫ সেশনের সম্মান শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

পাঁচ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ দিলো নিজামী ফাউন্ডেশন
পাবনার সাঁথিয়ায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এ সময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।