
গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ্টার
গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য যাচাই করে শেয়ার করার ওপর গুরুত্ব দিতে হবে।

আফতাব নগরে ইস্ট-ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর আফতাব নগর এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান (২২)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের শিক্ষার্থী ছিলেন।

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের হত্যাকাণ্ডে ছাত্রদলের উদ্বেগ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকাণ্ডে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্বেগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান। আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

যেভাবে জুলাই বিপ্লবের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
জুলাই বিপ্লবে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে যখন বাধ্য করা হয় তখন আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পরে। এরপরই পাল্টে যেতে থাকে আন্দোলনের মোড়। একের পর এক দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলন, বিক্ষোভ। অন্যান্য যেকোনো আন্দোলনের চেয়ে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বেশি। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থী পরিচয়েই তারা এবার আন্দোলনে নেমেছে।

বৃষ্টি উপেক্ষা করে ব্র্যাক ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণমিছিল
বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ ( শুক্রবার, ২ আগস্ট) সকালে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে থেকে এই গণমিছিল শুরু করে শিক্ষার্থীরা।