ইস্টার্ন রিফাইনারি

হরমুজ প্রণালি বন্ধ, ক্রুড আমদানি অনিশ্চিত; পাম্পে সরবরাহ ১০ শতাংশ কমবে
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে আরব আমিরাতের জলসীমায় এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকা পড়েছে একটি মাদার ভেসেল। এক মাসের জ্বালানির মজুত থাকলেও হরমুজ না খুললে সংকটের আশঙ্কা বিপিসির। আপাতত সংকট মোকাবিলায় পেট্রোল পাম্পে জ্বালানির সরবরাহ ১০ শতাংশ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনে ক্রুড অয়েল পৌঁছালো ইস্টার্ন রিফাইনারিতে
দেশের ইতিহাসে প্রথমাবেরর মতো সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনে অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েলের পরিবহন শুরু হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে মহেশখালী থেকে পাইপলাইনে ক্রুড অয়েল এসে পৌঁছেছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে।