মাদক মামলায় নারায়ণগঞ্জে একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় মো. আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।