ঈদে চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়
ঈদের আমেজে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন উৎসবপ্রিয় মানুষ। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুর গড়াতেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গেছে অন্যান্য বিনোদন কেন্দ্রেও।