ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি
ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। আজ (রোববার, ১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।